চকবাজারের বাতাসে লাশের পোড়া গন্ধ 😰
আগুন থেমে গেছে থেমে গেছে প্রায় শতাধিক মানুষ,হাতপাতালের বিছানায় শুয়ে বসে অনেকে অসীম যন্ত্রণা ভোগ করছে।
আগুন থেমে গেছে তবু রোহানের মায়ের বিলাপ থামেনি,বিলাপ থামেনি ওয়াহিদ ম্যানশনের ওয়াহিদ সাহেবের পরিবারের মানুষদের,বিলাপ থামেনি পুড়ে যাওয়া মানুষদের পরিবারের।
গর্ভবতী স্ত্রী পুড়ে ছাই হয়ে গেছে সাথে তার প্রাণপুরুষ স্বামী।
সবই নিয়তির চরম পরিহাস।
সবই নিয়তির চরম পরিহাস।
আগুনে পুড়ে গেছে শত মানুষের জীবিকার অবলম্বন।
রানা প্লাজা,নিমতলীর পর চকবাজার আর তারপর?
তারপর কি অপেক্ষা করছে আমাদের ভাগ্যে?
রানা প্লাজার মতো ভবনধস?
নিমতলী কিংবা চকবাজারের আগুন?
নাকি রাস্তায় পিসে মরা?
নিমতলী কিংবা চকবাজারের আগুন?
নাকি রাস্তায় পিসে মরা?
প্রশ্নের উত্তরটাও অজানা।
প্রশ্ন থেকেই যায়?
প্রশ্ন থেকেই যায়?
এ শোক আমরা ভুলে যাবো অচিরেই, কিন্ত যারা তাদের মূল্যবান সম্পদ হারিয়ে ফেলেছে চিরকাল তারা ব্যথায় কাঁদবে।
