শুভ জন্মদিন

শুভ জন্মদিন 🍷

গতকাল সারাদিন জুড়ে ফোন,মেসেজ আর মেসেঞ্জার জুড়ে একটিই বার্তা ছিলো-"শুভ জন্মদিন''

জন্মদিন হলো সুখ দু:খের এক অপূর্ব সংমিশ্রণ।

হারিয়ে যাওয়া একটি বছর আর ফেলে আসা বহু স্মৃতি।

জন্মদিনে ফেলে আসা দিনগুলো মনে করে আনমনা হতে হয় কিংবা বুকে নতুন স্বপ্ন-আশায় ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জন্মায়।

এই নগন্য মানুষটিকে আপনারা যারা স্নেহ করেন,সন্মান করেন,ভালোবাসেন তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা পোষণ করছি,আর কামনা করছি এই ভালোবাসা যেনো চিরকাল বজায় থাকে।

পরিশেষে সবার সুস্থতা ও সুখী জীবন কামনা করে,

আমার আমিকে জানাই -'শুভ জন্মদিন'